৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫১৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ২৩ হাজার ৯১৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৪৪৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D