সিলেটের পাথর কোয়ারিসমূহ সচল করতে প্রশাসনের সহযোগিতা কামনা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

সিলেটের পাথর কোয়ারিসমূহ সচল করতে প্রশাসনের সহযোগিতা কামনা

সিলেটের লাখো মানুষের জীবিকাস্থল পাথর কোয়ারী সমূহ সচল করে কর্মহীন হয়ে পড়া মানুষের জীবন রক্ষার দাবীতে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহকারী ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সাথে সিলেটের আওয়ামীলীগ নেতৃবৃন্দের এক আলোচনা সভা ২৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে অনুষঠিত হয়। ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুন নূর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবুতাহের মোহাম্মদ শোয়েব, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল,সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ,সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এর সভাপতি গোলাম হাদী ছয়ফুল, কোম্পানীগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক রফিকুল হক, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান ভুট্টো।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন -সিলেটের পাথর সম্পদ আমাদের অর্থনীতি এবং জীবন জীবীকার অন্যতম চালিকা শক্তি। যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষেরা পাথর আহরণ করে তাদের জীবন রক্ষা করে আসছেন। হঠাৎ করে মানুষের এ জীবিকাস্থল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমরা এ করুন অবস্থা কামনা করি না। পাথর কোয়ারী সমূহে পরিবেশ বিনষ্টের অভিযোগ বিবেচনায় এনে পরিবেশের ক্ষতি না করে পাথর আহরনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের কর্মক্ষেত্র পুনরায় সচল করা প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের ভাগ্যোন্নয়নে নিবেদিত। এ অঞ্চলের বঞ্চিত খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি।তিনি সকল জটিলতার অবসান ঘটিয়ে সিলেটের পাথর সংশ্লিষ্ট জীবিকা সচল করতে প্রশাসনের সহায়তা কামনা করেন। তিনি এ লক্ষ্যে শিগগিরই সিলেটের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে গোল টেবিল বৈঠকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং এ লক্ষ্যে তার সার্বিক সহায়তা পুনর্ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন- আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন ও জীবিকার জন্যই রাজনীতি করেন। সিলেটের পাথর এবং মানুষের জীবন জীবীকা পরস্পর সম্পৃক্ত। তাই মানুষের এ কর্মক্ষেত্র খুলে দিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরী। তিনি জেলা প্রশাসন নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহনের মাধ্যমে পরিবেশের সুরক্ষা করে পাথর সংশ্লিষ্ট জীবিকা সচল করার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ বলেন-সিলেটের বিরুদ্ধে একটা সুগভীর ষড়যন্ত্র চলছে। আমাদের চা শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে, আমাদের তেল গ্যাস আমরা ভোগ করতে পারি না। তেমনিভাবে আমাদের পাথর শিল্পের উপর স্বার্থবাদিদের নজর পড়েছে। ধ্বংসের পায়তাঁরা চলছে এ শিল্পকে ধ্বংসের। এ ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে।
সিলেট চেম্বারের সভাপতি আবুতাহের মোহাম্মদ শোয়েব বলেন- পাথর সংশ্লিষ্ট জীবিকা বন্ধ মানে সিলেটের ধ্বংস ডেকে আনা। এ হীন উদ্দেশ্য বাস্তবায়নে একটা মহল তৎপর রযেছে। স্বার্থবাদী কুচক্রী এ মহল বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্রের জ্বাল বিস্তীর্ণ করে আমাদের ধ্বংসের পায়তাঁরা করছে। একদিকে লাখো মানুষের জীবীকাস্থল পাথর কোয়ারী বন্ধ করে দিচ্ছে, অপরদিক পাথর আমদানীর ক্ষেত্রে একের পর এক প্রতিবন্ধকতা জটিলতা তৈরি করে আমাদের চরম দুর্দশায় ফেলে দিয়েছে।এ অবস্থা আর চলতে দেয়া যায়না।এ জটিলতার জরুরি অবসান দরকার।
সভাপতির বক্তব্যে পরিষদের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুন নূর বলেন-সিলেটের প্রান্তিক জনপদে আজ দুর্ভিক্ষের পদধ্বনি। কর্মহীন মানুষেরা পরিজন নিয়ে খুব কষ্টে আছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। আওয়ামী লীগের রাজনীতি গণ মানুষের রাজনীতি। কায়েমী স্বার্থবাদীদের ষড়যন্ত্রের কারণে সিলেটের মানুষ আজ অসহায়। তিনি অবিলম্বে লাখো মানুষের জীবীকাস্থল পাথর কোয়ারী খোলে দিয়ে এ অঞ্চলের মানুষের জীবন রক্ষার আহবান জানান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাফলং স্টোন ক্রাশার মালিক সমিতির সাধারন সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু। বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি হাজী ওয়াদুদ আলম, সালুটিকর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকলাল আহমদ,সাংবাদিক ব্যবসায়ী শাব্বির আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্যবসায়ী নেতা শওকত আলী বাবুল,জসিমুল্ ইসলাম আঙ্গুর,মইন উদ্দিন মিলন,মশাহিদ আলী, কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক আলা উদ্দিন, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, বিমানবন্দর থানা স্টোন ক্রাশার মালিক ব্যবসায়ী সমিতি নেতা হাজী মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ সালেহ আহমদ শাহনাজ,আজির মিয়া,হাজী ওলিউর রহমান,আবদুল আহাদ,শানুর আহমদ,জয়নুল আহমদ, সালুটিকর পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান,ব্যবসায়ী নেতা আরিফ আহমদ সুমন,বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,ব্যবসায়ী আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ পানি নিষ্কাশন বালুপাথর উত্তোলন ও বহনকারি শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট