৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ হাজার ৫৪৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ১৩ হাজার ৪৮৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৬১ লাখ ৩৩ হাজার ৮০৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D