১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
সিলেট শহরতলীর খাদিমপাড়া থেকে ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৯। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভোট কারও জব্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। আটককৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর থানার কাফনাল পাড়ার মৃত আমজাদ খানের ছেলে কামরুল খান (১৯) ও তার ভাই রেজাউল ইসলাম (২২) এবং একই থানাধীন নিজকুরুয়া গ্রামের মৃত তাজদ আলীর ছেলে রেজাউল ইসলাম (২২)।
এরআগে শনিবার (২২ আগস্ট) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান চালায়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি ছোরা, ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D