করোনায় কর আদায়কারী সৈয়দ মিজানের মুত্যু : মেয়র আরিফের শোক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

করোনায় কর আদায়কারী সৈয়দ মিজানের মুত্যু :  মেয়র আরিফের শোক

সিলেট সিটি করপোরেশনের কর আদায় শাখার আদায়কারী সৈয়দ মিজান আহমদ করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গেলেও করোনা মহামারীর কারণে চিকিৎসা নিতে পারেননি। দেশে ফিরে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পরে তার শরিরে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়লে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট