আজ শুক্রবার যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২০

আজ শুক্রবার যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক কুমারগাও গ্রিডের টি-১ ট্রান্সফরমার এর ৩৩ কেভি বাস’এ একটি নতুন ব্রেকার স্থাপন করা হবে। এ কাজের জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকা হচ্ছে আম্বরখানা উপকেন্দ্রের ১১ কেভি আই.জি.ডি, জালালাবাদ, সার্কিট হাউজ, খাসদবীর, বিমান বন্দর এক্সপ্রেস, আম্বারখানা, রায়হোসেন, এম সি কলেজ, আই.জি.ডি আন্ডার গ্রাউন্ড, ঘাসিটুলা, ষ্টেডিয়াম ও বিমান বন্দর-২ ফিডারের আওতাধীন বড় বাজার, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, দারুসালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, লাক্কাতুরা, মালনী চড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমান বন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট ইত্যাদি।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট