সিলেটে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার সিলেট আসছেন। আজ সকাল সাড়ে ১১টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে সিলেট জেলা প্রশাসন থেকে পাঠানো ট্যুর শিডিউলে জানানো হয়েছে।

মন্ত্রীর সফর কর্মসূচির মধ্যে রয়েছে, বেলা সাড়ে ১২টায় সিলেট বেতার কেন্দ্র পরিদর্শন, বেলা আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের ৪ জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণ ।
আজ রাত ৮টা ৫০ মিনিটে মন্ত্রী একই এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে তাঁর শিডিউলে জানানো হয়েছে।