১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ‘টাঙ্গুয়ার হাওর’ ও টেকেরঘাটের শহীদ সিরাজ লেকে (নিলাদ্রি) পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে বিষয়টি সবাইকে অবগত করা হয়। তবে রাতের বেলা অবস্থানে নিষেধাজ্ঞা থাকলেও স্বাস্থ্যবিধি মেনে দিনের বেলায় নৌকা নিয়ে হাওরে ঘুরতে কোন বারণ নেই বলে জানিয়েছে প্রশাসন।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পর্যটকদের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেকসহ উপজেলার সকল পর্যটন স্থানগুলোতে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে পর্যটকরা উপজেলা প্রশাসনকে জানিয়ে এলে দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে তাদের সহযোগিতা করা হবে এবং রাতে পর্যটন স্পটগুলোতে কেউ যেন অবস্থান করতে না পারে সেজন্য পুলিশের টহল অব্যাহত থাকবে ।’
জানা গেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে সীমিত পরিসরে তা খুলে দেওয়া হয়। কিন্তু পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় এবং পর্যটকরা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেকে রাত্রিযাপনসহ স্বাস্থ্যবিধি না মানায় সেখানে রাত্রিযাপন নিষিদ্ধ করল প্রশাসন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D