১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাবেক সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক হুমায়ূন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। দোয়া মাহফিলের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্য এবং ১৫ আগষ্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন সিলেট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D