সিরিজ বোমা হামলার বিচার দাবিতে সিলেট আওয়ামী লীগের মানববন্ধন

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

সিরিজ বোমা হামলার বিচার দাবিতে সিলেট আওয়ামী লীগের মানববন্ধন

২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। এই ঘটনার পনের বছরপূর্তি উপলক্ষে সোমবার দুপুরে জেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘সিরিজ বোমা হামলার মতো ঘৃণ্যতম ঘটনা বাংলার জমিনে আর ঘটেনি। ২০০৫ সালের সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পরিকল্পিতভাবে এক যোগে হামলা চালানো হয়।’

তিনি বলেন, ‘বিএনপি-জামাতের পৃষ্টপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়। তারা দেশকে, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তা আর হবে না। এখন মানুষ সচেতন। বিএনপি-জামাতের জঙ্গিবাদকে মানুষ প্রত্যাখান করেছেন।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এড নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড.শাহ মোশাইদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, কবির উদ্দিন আহমদ, হাজি ফারুক আহমদ,এড রনজিত সরকার, এমাদ উদ্দিন মানিক, ডা.আরমান আহমদ শিপলু প্রমুখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট