১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৫৯৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৮৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৭৩ হাজার ৯৩৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ৩৪৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৯৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D