শাবির ল্যাবে ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

শাবির ল্যাবে ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আরও ৩৬ জন শনাক্ত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ সূত্রে জানা যায়, ল্যাবে আজ ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের ৬ জন ও হবিগঞ্জের ২০ রয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট