জাতীয় শোক দিবস : সিলেট মহানগর যুবলীগের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

জাতীয় শোক দিবস : সিলেট মহানগর যুবলীগের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর যুবলীগ দক্ষতার সহিত কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা এদেশে হত্যার রাজনীতি কায়েম করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করলেও তারা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি।

তিনি শনিবার দুপুরে আম্বরখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলে বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের পরিচালনায় এসময় ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট