বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট সিটি করপোরেশনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট সিটি করপোরেশনের শ্রদ্ধা নিবেদন

নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সিলেট সিটি করপোরেশনে। দিবস উপলক্ষে নগর ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া রোপন করা হয়েছে দু’টি বৃক্ষও।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে নগর ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পরে সবাইকে নিয়ে নগর ভবন চত্ত্বরে দুটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা রমিজ উদ্দিন, এসেসর চন্দন দাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট