১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২০
সিলেটে করোনা এবার কেড়ে নিয়েছে পৌরসভার নারী কাউন্সিলরের প্রাণ। নিহত রুশনা বেগম (৫৫) সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। গতকাল (৭ আগস্ট) শুক্রবার রাত ১০টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, রুশনা বেগম হৃদরোগজনিত কারণে গত পাঁচদিন আগে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরের নমুনা পরীক্ষা করানো হলে করোনাভাইরাস ধরা পড়ে। সে হাসাপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন। করোনায় মারা যাওয়া রুশনা বেগমের বাড়ি পৌরসভার সোপাতলা গ্রামে। তিনি দুই সন্তানের জননী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D