১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমএ হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, ‘মরহুম এম এ হক সাহেব ছিলেন সিলেট বিভাগে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। ব্যক্তি জীবনে একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।’
সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ হককে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অভিভাবক হিসেবে মান্য করতেন। বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে মরহুম এম এ হকের মতো একজন উদার ও সজ্জন নেতার অনুপস্থিতি সিলেট বিএনপির জন্য এক বড় ধরনের ক্ষতি।
আমি মরহুম এম এ হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D