১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
সরকারের উদাসীনতা ও অবহেলায় স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার জানেও না, অ্যাকজাক্টলি তারা কী করবে।
রবিবার (২৮ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক দলের উদ্যোগে ‘করোনাভাইরাস প্রতিষেধক ওষুধ বিতরণ’ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. আরিফুল হক মোল্লা। বিএনপি মহাসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হোন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছে। আপনারা দেখে এসেছেন যে, আমরা আগে থেকেই অনেকবার বলেছি– স্বাস্থ্য খাতে সরকারের চরম অবহেলা করার কারণে, তাদের উদাসীনতার জন্য এবং কোভিড ১৯-এর আক্রমণের পর থেকে সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে এবং ভ্রান্ত নীতির কারণে আজকে বাংলাদেশে সবচেয়ে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে কারও কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে সরকারের তরফ থেকে স্বাস্থ্য অধিদফতর আছে, তারা একেক সময় একেক রকম কথা বলছেন। স্থানীয় সরকারে যারা আছেন, তারাও একেক সময় একেক রকম কথা বলছেন। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম শনিবার বলেছেন যে, আর কালবিলম্ব না করে এখনই জোনভিত্তিক লকডাউনের ব্যবস্থা নেয়া হবে।
লকডাউন দেয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক দিন আগেই বলা হয়েছে দেশে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন করা হবে। ঢাকা শহরকে কতগুলো অঞ্চলে ভাগ করে রেড জোন চিহ্নিত করে লকডাউন দেয়া হবে। একমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া আর কোথাও এটি হয়েছে বলে আমার জানা নেই। আসলে আমার মনে হয় সরকার জানেও না যে অ্যাকজাক্টলি তারা কী করবেন? কী করতে চাচ্ছেন? এবং স্বাস্থ্য অধিদফতর একটি গাইডলাইন দেবে সেটিও তারা দিতে পারেনি।
তিনি বলেন, পুরো বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলা করার জন্য যে একটা ম্যাপ, একটা রোডম্যাপ, একটা পরিকল্পনা, একটা প্রতিরোধ পরিকল্পনা তার সবটাই অনুপস্থিত এখানে। আমরা দেখেছি কয়েক দিন আগে চীনা বিশেষজ্ঞরা এসেছিলেন। তারা এসে একই কথা বলেছেন যে, বাংলাদেশে সব কিছু এলোমেলো। এখানে কোথায় রোগ আছে সেটিই খুঁজে পাওয়া যাচ্ছে না। চিহ্নিত করতে পারছেন না এবং চিহ্নিত করার জন্য কোনো ব্যবস্থা তাদের নেই।
তিনি আরও বলেন, শুধু আমাদের দেশে নয়, পুরো বিশ্বে চিকিৎসাশাস্ত্রে হোমিওপ্যাথি একটি পুরনো চিকিৎসাব্যবস্থা। হোমিওপ্যাথি যারা চিকিৎসা করেন, তারা বিশ্বাস করেন যে হোমিওপ্যাথি হামলেস চিকিৎসাব্যবস্থা যা দ্বারা মানুষের ক্ষতি হয় না। এটিতে কোনো সাইট ইফেক্ট থাকে না। হোমিওপ্যাথি নিঃসন্দেহে অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসাব্যবস্থা। যারা এতে বিশ্বাস করেন, তারা নিশ্চয়ই এতে উপকৃত হবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D