১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০
সিলেট শহরতলীর শাহপরান (রহঃ) মাজার গেইট সংলগ্ন খাদিমপাড়া ৩১ শয্যার বিশেষায়িত হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ররিবার ১৯ জন ব্যক্তি নমুনা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আজ সোমবার তারা নমুনা দেবেন।
খাদিমপাড়া ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কেবল নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হতো।
খাদিমপাড়া ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, হাসপাতালটি একেবারেই নতুন। স্থায়ী কোন জনবল নেই। এরপরও করোনা উপসর্গবহন করছেন এমন রোগী আসলে তাদের স্যাম্পল রেখে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু নিজস্ব এম্বুল্যান্স না থাকায় এই নমুনা পরিবহর কঠিন হয়ে পড়ে। তিনি জানান, প্রাথমিকভাবে যারা আসে তাদের রেজিষ্ট্রেশন করে পরদিন আসতে বলা হয়। এরপর সোমবার রোগীর নমুনা সংগ্রহ করা হবে।
ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন আরো জানান, এখন থেকে নমুনা প্রদানের জন্য যে কেউ খাদিমপাড়া হাসপাতালে গিয়ে আগে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
প্রসঙ্গত, সরকারিভাবে সিলেটে তিনটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়া বাকি দুটি খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D