১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত মেয়রপত্নী শ্যামা হক চৌধুরী’সহ সকলের সুস্থ্যতা কামনা করে জেলা বিএনপির দোয়া মাহফিলে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী শ্যামা হক চৌধুরী, বিএনপি নেতৃবৃন্দ সহ করোনায় আক্রান্ত সকলের সুস্থ্য কামনা করে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭জুন রোববার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনার, জুনেদ ও ড্রাইভার আনসার আলী’সহ সকল গুমকৃত নেতৃবৃন্দের সন্ধান কামনা করেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট আশিক উদ্দিন, আলহাজ মকন মিয়া চেয়ারম্যান ,আব্দুল মান্নান, আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, এভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর ,ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিকুর রহমান সাদিক,জেলা কৃষকদলের আহ্বায়ক সহিদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজুল ইসলাম, মহানগর বিএনপি সদস্য শফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ তোহেল, জেলা বিএনপি নেতা কোহিনুর আহমদ, আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দল জেলা শাখার যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলক, আবুল খায়ের, আব্দুল কাদির, মাহবুব আলম, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সোহেল রানা, সাবেক ছাত্রনেতা দিলদার হোসেন শামীম, আব্দুল মজিদ, চৌধুরী সোবহান আজাদ, অমৃত হাসান এমিল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D