১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
যতদিন যাচ্ছে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই করোনা ভাইরাস আতঙ্কে করোনা আক্রান্তরাও যেমন চিকিৎসা নিতে গিয়ে হিমশিম খাচ্ছে পাশাপাশি সাধারণ রোগীরাও সেবা নিতে গিয়ে পড়ছেন বিপাকে। প্রতিনিয়ত হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সাথে সাথে সাধারণ রোগীরাও পড়ছে বিপাকে। এমন পরিস্থিতিতে চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে চলমান সংকটে প্রতিদিন মৃত্যু হচ্ছে সাধারন রোগীদের।
এমন পরিস্থিতে প্রতিবাদস্বরূপ “চিকিৎসা আমার অধিকার” স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সিলেট নগরীর রাজপথে কফিন মিছিল করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। এ মিছিলে নেতৃত্ব দিয়েছেন মিফতাহ সিদ্দিকী।
প্রতিবেদক সূত্রে জানা যায় রাষ্ট্রীয় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় হাসপাতালের গেইটে গেইটে ঘুরে চিকিৎসা না পেয়ে একের পর এক মৃত্যুর প্রতিবাদে এবং নাগরিকদের সঠিক চিকিৎসা পাওয়ার দাবীতে সিলেট নগরিতে সচেতন নাগরিকদের কফিন মিছিল অনুষ্ঠিত হয় এবং এতে শত শত সিলেটের সচেতন মানুষ মিছিলে অংশ নেন।
সিলেটের বিভিন্ন জায়গা থেকে শহিদ মিনারে তারা সমাবেত হন এবং পরে তারা সিলেটের চিকিৎসা ব্যবস্হা বিভিন্ন অনিয়ম তুলে ধরে কফিন মিছিল করেন।
৬ জুন শনিবার বিকালে পাবলিক ভয়েসের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে উই আর ন্যাশনালিষ্ট এর সভাপতি আবু সালেহ মোঃ তাহের এর পরিচালনায়, এসময় মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, ইসলামপুর সমাজ কল্যান সংস্থার সভাপতি মাসুক আহমদ, উই আর ন্যাশনালিষ্ট এর সহ-সভাপতি দুলাল আহমদ, ক্ষ্যাপা তারুণ্য সহকারী সমন্বয়ক ফয়েজ আহমদ বেলাল , উই আর ন্যাশনালিষ্ট এর সহ সভাপতি সৈয়দ আমির আলী, রোটারী ক্লাব অফ সিলেট অফ গ্যালাক্সীর সেক্রেটারী হাসান আহমদ, হ্যাল্পিং হ্যান্ডস সিলেট’র সহ সভাপতি মঈনুল আহমদ , সুয়েব আহমদ, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি আব্দুল হাসিব, ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম’র সাংগঠনিক সম্পাদক নির্ঝর রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক মুন্না ঘোষ, মোহনা সমাজ কল্যান সংস্হার সহ সাংগঠনিক সম্পাদক আজিজ খান সজিব, রেনেসাঁ যুব সংঘের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মোর্শেদ, রেনেসাঁ যুব সংঘের যুগ্ম-আহবায়ক কামরুল হাসান চৌধুরী তুহিন, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, উই আর ন্যাশনালিস্টের যুগ্ম-সম্পাদক ইবনে জাহান তানভীর, ন্যাশনালিস্ট এডুকেশন ট্রাস্ট সিলেট জেলা শাখা সভাপতি আবু বকর সিদ্দিক, উই আর ন্যাশনালিস্টের যুগ্ম-সম্পাদক রুমেল আহমদ সুমন, পুষ্পাঞ্জলি যুব সংঘের সেক্রেটারি রনি পাল, প্রদিপ পাল, সামাদ আহমদ সাজু, পান্না ঘোষ, বাইন উদ্দিন, ইমন আহমদ, সাদ্দাম হোসেন লিটু,সাদ্দাম আহমদ, সুহেল আহমদ,শেখ আরমান আহমদ,নুরুল ইসলাম, মকবুল চৌধুরী, মুমিন আহমদ, ইয়াছিন হোসাইন জয়, এনাম আহমদ রাজ, অভি, উৎফল ও সওদাগর প্রমূখ।
কফিন মিছিলের পথসভায় সভাপতির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, সিলেটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। লাশ পড়ে থাকছে পথে ঘাটে। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে অসংখ্য মানুষ মারা গেছে। এখন সব শ্বাসকষ্টের রোগীকেই ‘করোনা রোগী’ হিসেবে ট্রিট করছে বিভিন্ন হাসপাতাল, এটা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসার অভাবে মানুষের মৃত্যৃ সিলেটবাসী আর বরদাশত করবে না। যদি সিলেটে এর পুনরাবৃত্তি ঘটে তাহলে সিলেটবাসীকে সাথে নিয়ে হাসপাতাল মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
সমাবেশে স্বজন হারা পরিবারের সদস্য ইমতিয়াজ হোসেন আরাফাত বলেন, আমাদের পূন্যভুমি সিলেটে আমার চাচির মতো আর কাউকে বিনা চিকিৎসায় মরতে দেখতে চাই না। সিলেটবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D