১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন সিলেটে আওয়ামী লীগের পরিচিত মুখ ও নিবেদিত প্রাণ কর্মী মঞ্জু মিয়া। আজ শনিবার (৬ জুন) সকাল পৌনে নয়টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম তার মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত মঞ্জু মিয়াকে গত ৪ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পারিবারিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে মঞ্জু মিয়া খুব অসুস্থ।এরপর তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর নিউমোনিয়া হয়েছে বলে জানান। সেখানেই দুইদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।
সিলেটের সর্বস্তরের মানুষের কাছে মঞ্জু মিয়া ‘মাইক মঞ্জু’ নামে পরিচিত ছিলেন। তাঁর প্রাণের সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ সকল কেন্দ্রীয় নেতাদের কাছেও মঞ্জু মিয়ার বেশ পরিচিতি ছিলো।নগরীতে কোন সভা-সমাবেশ হলে সবার আগে মাইক হাতে দাঁড়াতেন মঞ্জু মিয়া। তার মৃত্যুতে দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D