১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
সিলেটের সকাল ডেস্কঃ হবিগঞ্জে খোয়াই নদীতে ভেসে আসা সেই যুবকের লাশ ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
২ জুন বিকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তারা বেওয়ারিশ হিসেবে হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান লাশ দাফন করে।
নদী থেকে লাশ উদ্ধারের সময় পকেটে একটি ১০ রুপির নোট, তিনটি চাবির রিং ও একটি আংটি পাওয়া যায়। এরপর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ লাশ ভারতীয় যুবক জন্টুর বলে শনাক্ত হয়। লাশ হস্তান্তরের আগে শুক্রবার দুপুরে রাজনগর কবরস্থান থেকে প্রশাসনের নির্বাহী আদেশে লাশটি তোলা হয়।
লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী, বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দিন, বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সেলিম আহমেদ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার সিংগিছড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার আত্রেবা শর্মার ও ভারতীয় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D