স্ত্রীর পর সাবেক মেয়র কামরানও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

স্ত্রীর পর সাবেক মেয়র কামরানও করোনায় আক্রান্ত

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনা পজিটিভ আসে। স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২৭ মে তাঁর করোনা শনাক্ত হয়। এর পর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট