১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতলে দুটি ভেন্টিলেটর উপহার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। ব্যক্তিগত তহবিল থেকে এই ভেন্টিলেটর দুটি হাসপাতালে প্রদান করেন তিনি। এ নিয়ে সিলেটের করোনা চিকিৎসার বিশেষায়িত এ হাসপাতালে মোট ১৬টি ভেন্টিলেটর হলো।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলও উপস্থিত ছিলেন।
হাসপাতালের পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলের অধীক্ষক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান বলেন, সিলেটে করোনা চিকিৎসার শুরু থেকেই প্রতিনিয়ত পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের খোঁজখবর রাখছেন। বিভিন্ন সময় চিকিৎসাসামগ্রী ও সুরক্ষাসামগ্রী দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। করোনা চিকিৎসার জন্য ভেন্টিলেটর খুবই প্রয়োজনীয়। তাই আমি আশাবাদি তাঁর এই উপহার সিলেটের করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, এনেস্থেশিয়া বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ডালিম, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D