১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
সিলেট জেলায় আরো ৫৫ জনের করোনাভাইরাস(কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালের ল্যাবে বুধবার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ এসেছে।’
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও র্যাব সদস্যরাও রয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, বুধবার সকাল পর্যন্ত সিলেট জেলায় ৬২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নতুন ৫৫ জন মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮১ জনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D