১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
সিলেটে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। একদিনের ব্যবধানে বুধবার এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৪ জন। মঙ্গলবার সকালে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০৯৫ জন, বুধবার সকালে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ১১৫৯ জন।
বুধবার স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ৬২৬ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার চেয়ে সিলেট জেলার আক্রান্তের হার বেশী। শুরুতে এ বিভাগের মধ্যে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। তবে, গত কিছুদিন থেকে হবিগঞ্জকে ছাড়িয়ে আক্রান্ত বেড়ে গেছে সিলেট জেলায়। বুধবার থেকে আবার সুনামগঞ্জেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২১৩ জন। আর হবিগঞ্জের বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৯২। আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১২৮।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ২৪ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ১৮ জন। এছাড়া, মৌলভীবাজারে চার জন এবং হবিগঞ্জে ও সুনামগঞ্জে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৩ জন, সুনামগঞ্জে ৯৭ জন, হবিগঞ্জে ৯৫ জন এবং মৌলভীবাজারে ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী রয়েছেন, সিলেটে ৫২, সুনামগঞ্জে ৫৬,হবিগঞ্জে ২৭এবং মৌলভীবাজারে ২ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D