১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ২, ২০২০
সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা সর্বমোট ৬২৭ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৭ জনে নমুনা পরীক্ষার পর ফলাফলে এ ২৬ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী এবং দুইজন চিকিৎসকও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ৮ জন, জৈন্তাপুর উপজেলায় ৫ জন, বালাগঞ্জে ৪ জন, ফেঞ্চুগঞ্জের ৩ জন, জকিগঞ্জের ৫ জন ও একজন দক্ষিণ সুরমার বাসিন্দা।
এদিকে শাবিপ্রবির পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ৩৯ জনের করোনা পজিটিভ এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D