১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ২, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষিত ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেয়ার ঘোষণা বাস্তবায়ন শুরু হয়েছে।
সোমবার ( ১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাধবপুর পৌরসভার ৩২ টি মসজিদের ইমামদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ।এ সময় ইসলামিক ফাউন্ডেশন মাধবপুর শাখার ফিল্ড সুপার ভাইজার শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মোট ৪২৬ টি মসজিদের ইমামগন প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক পাবেন।
সোমবার পৌরসভার মসজিদের ইমামদের মাঝে চেক বিতরনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর চেক পাবেন উপজেলার সবগুলো ইউনিয়নের মসজিদের ইমামরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D