২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার দুই বছর আগে ইরানের আট কোটি মানুষের বিরুদ্ধে ‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ কৌশল অবলম্বন করেছে।কিন্তু ইরানিরা আত্মসমর্পন করেনি এবং এখন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকরাও পরাজিত হবে না।
একজন মার্কিন পুলিশ দেশটির কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরে মেরে ফেলার পর আমেরিকা জুড়ে এখন ব্যাপক বিক্ষোভ চলছে। ওই বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে গতরাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন জারিফ।
বার্তায় তিনি বলেন, “গলায় হাঁটু চেপে ধরার কৌশল নতুন কিছু নয়; যে গোষ্ঠী দাবি করে মিথ্যা, প্রতারণা ও ডাকাতি করা তাদের অভ্যাস তারা গত দুই বছর ধরে ইরানের আট কোটি মানুষের বিরুদ্ধে এই কৌশল প্রয়োগ করেছে এবং এর নাম দিয়েছে সর্বোচ্চ চাপ প্রয়োগ।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তায় আরো বলা হয়েছে, “এই কৌশল ইরানি জনগণকে নতি স্বীকার করাতে পারেনি এবং আমেরিকার আফ্রিকান বংশোদ্ভূত নাগরিকদেরও পরাজিত করতে পারবে না।” এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন জনগণকে উদ্দেশ করে বলেছেন, “বিশ্ববাসী আপনাদের অসহায়ত্বের আকুতি শুনেছে এবং আপনাদের পাশে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D