১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। সোমবার (১ জুন) এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের ফলাফল পজিটিভ আসে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আনিসুর রহমান জানান, হাসপাতালের ল্যাবে আজ ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজন চিকিৎসক ও কয়েকজন পুলিশ সদস্যসহ ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D