১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ১, ২০২০
এবারের এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে নাহিয়ান জায়গীরদার ।
সে সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার ও গৃহিণী সালমা বেগমের ছেলে। তার এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার শিক্ষকবৃন্দ, বাবা, মা, খালা, ফুফু, ফুফা’সহ পরিবারের সদস্যরা।
নাহিয়ান জায়গীরদারের পিতা সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান ছাড়াও রাজনৈতিক জীবনেও সম্পৃক্ত।
নাহিয়ান জায়গীরদারের বাবা এ অর্জনে আনন্দিত, তিনি বলেন আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিয়ান বড়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’সহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার সকল আশা পুরণ করেন এবং ‘মাতা সালমা বেগম ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
নাহিয়ান জায়গীরদার ভবিষ্যতে এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D