১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
ছাতকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে এক ডাক্তারসহ আরও ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। সুত্র জানায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানী) করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাওঁ গ্রামের একই পরিবারের তিনজন ও জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যবসায়ী ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় ২১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী। এর আগে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও করোনাভাইরাসে আক্রান্ত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D