১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০
সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে সর্বোচ্চ ৪২ জন সনাক্তের রেকর্ড হয়েছে সিলেটে। আক্রান্ত সকলেই সিলেট জেলার বাসিন্দা।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে ।
তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৪২টি নমুনার ফল আসে পজিটিভ। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এদিকে বুধবার (২৭ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৬ জনকে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D