১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটিতে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ওলিউর রহমান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের ছাতক-দোয়ারাবাজার সড়কে পাশে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুড়া আছদনগর গ্রামের শামছু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নৈনগাঁও গ্রামে ছাতক থেকে আসা ১১ হাজার বোল্টেজের ওয়াবদা বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা করে। দুপুরে ওই খুঁটিতে বাসা ভেঙে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে সড়কের পাশের ব্লকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম জানান, ‘ঘটনাটি আগে জানতাম না। খবর নিয়ে দেখছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D