১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ বখত চৌধুরী তারেকের বড় ভাই আনোয়ার বখত চৌধুরী হেলাল আর নেই । সোমবার রাত দেড়টায় তিনি জিন্দাবাজারস্থ ইদ্রিছ মঞ্জিল নিজ বাসভবনে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ….. রাজিউন।
আজ মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক। পরে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনি রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে’সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। আনোয়ার বখত চৌধুরী হেলাল জিন্দাবাজার ইদ্রিছ মার্কেটের স্বত্তাধিকারী মৃত্য মখলিসুর রহমান চৌধুরীর দ্বিতীয় ছেলে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D