১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিলেটের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ মানুষ, ও দলীয় নেতাকর্মীর জন্য নানাভাবে সহায়তা করছেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। রমজানের শেষ দিকে এসে এসব মানুষের জন্য ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে চলমান কর্মসূচির মধ্যবর্তী ধাপে গতকাল রোববার পর্যন্ত টানা তিন দিন ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা নিজাম উদ্দিন জায়গীরদার সহ নেতৃবৃন্দ।
একাধিকবারের সিসিক মেয়র কেন্দ্রীয় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও দেশ বিদেশের শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় সংগৃহীত নগদ অর্থ ও শুভেচ্ছা সামগ্রী বিতরন করা হয়।
সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার এসময় বলেন, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। রাজনীতিও দেশের মানুষের জন্য। তাই এই দুর্যোগের সময় আমরা সাধ্যমত চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে।
কর্মসূচি সফল করতে শুরু থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা বিএনপি নেতা ফরিদ উদ্দিন, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, আব্দুস শাহিদ, শিপন চন্দ, সমছু উদ্দিন’সহ তৃনমূল যুবদলের নেতারা।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D