১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
সিলেট ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা রোগীদের সেবাদানকারীদের ঈদ উপহার সামগ্রী বিতরন করলেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন হাসপাতালে করোনা যোদ্ধাদের মাঝে খাবার বিতরনে সহযোগীতা করছেন সিলেট মহানগর বিএনপির এই নেতা।
আজ বেলা ২টায় হাসপাতালে সেবাদানকারী স্টাফের মাঝে এ ঈদ উপহার সামগ্রী’র পাশাপাশি রোগীর জন্য ফল ফ্রুট বিতরণ করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুস মিয়া প্রতিষ্ঠানের পক্ষে সকৃতজ্ঞ চিত্তে ঈদ উপহার সামগ্রী ও রোগীদের জন্য ফল ফ্রুট গ্রহণ করেন। দেশের এ ক্রান্তিলগ্নে এমন ভূমিকার প্রশংসা করেন তিনি।
এসময় বিএনপি নেতা এমদাদ চৌধুরী বলেন, ”সিলেটে করোনায় প্রাদুর্ভাবের এ সময়ে বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের সেবায় ভলান্টিয়ার বা এনএইচএস কর্মীরা রয়েছেন। তারা যেহেতু করোনা রোগীদের জন্য স্বেচ্ছা সেবা প্রদান করছেন, আমরা তাই উদ্যোগ নিয়েছি ,তাদের উৎসাহিত করতে বিভিন্নভাবে সহযোগীতা হাত বাড়াতে। তারই অংশ হিসেবে তাদের আমরা এ সহায়তা করছি। ”
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা জিয়া পরিষদ নেতা হারুনুর রশিদ, ছাত্রদল নেতা আলী আকবর রাজন প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D