১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০
পত্রিকা বিক্রি করে যে আয় হয়, তাতে কোনো রকমে সংসার চলে যায়। করোনার প্রাদুর্ভাব শুরু হলে মার্চ মাসের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস-আদালত,বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পত্রিকা দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে দিন এনে দিন খাওয়া হকার পরিবার হতাশ। এমনই এক দুঃসময় সিলেটে পত্রিকার হকারের পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি গতকাল সংবাদপত্র হকার্স সমিতি সিলেটের নেতৃবৃন্দের কাছে কর্মহীন হকার্সদের জন্য অর্ধশতাধিক ঈদ উপহার সামগ্রীর প্যাকেট হস্থান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংবাদপত্র হকার্স সমিতি সিলেটের সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি শাহ আলম, বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলম (২), সমিতির সিনিয়র নেতা আব্দুল কুদ্দুস, সমিতির উপদেষ্টা কমিটির সদস্য হারুন রশীদ ও লিটন আহমদ প্রমূখ।
ঈদ উপহার সামগ্রী হস্তান্তর কালে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, করোনার কারণে বিশ^ব্যাপী বিপর্যয় নেমে এসেছে। সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও মানুষের স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। এমন দুর্যোগে কমবেশী প্রতিটি মানুষই খুব কষ্টে দিনাতিপাত করছে। কেউ মুখ ফুটে বলতে পারছে, কেউ পারছেনা। সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকায় এর সাথে সংশ্লিষ্ট হকার পরিবারগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। সামর্থবানদের উচিত তাদের কল্যানে এগিয়ে আসা। করোনা মহামারীর কারণে পত্রিকার মালিক এবং এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সবাই কম বেশী সমস্যায় জর্জরিত রয়েছেন। তাড়াতাড়ি এই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া কামনা করেন তিনি। -প্রেস বিজ্ঞপ্তি


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D