১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০
“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার উদ্দ্যোগে আজ ২১মে ২০২০ইং বৃহস্পতিবার রাত ১১টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটের একমাত্র করোনা চিকিৎসালয় শহীদ শামসুদ্দিন হাসপাতালে (করোনা হাসপাতাল) সেহরি সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক সহ স্বাস্থ্যসেবা কর্মী, অফিস কর্মচারী, করোনায় আক্রান্ত রোগী এবং তাদের অভিভাকদের মধ্যে এই সেহেরী বিতরণ করা হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ মো শাকিলুর রহমানের পরিচালনায় সেহেরী হস্তান্তর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি ফরেন এফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ ইনামুল হক চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশের এই দুর্যোগ পূর্ণ সময়ে সামনে থেকে মানব সেবায় যারা জড়িত তাদের সেবাকে সম্মান জানিয়ে তাদের পাশে এসে দাড়িয়েছে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের প্রতিটি নেতা-কর্মী মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। বিএনপি এই দুর্যোগে প্রতিনিয়ত উপহার সামগ্রী নিয়ে জনগণকে পাশে এসে দাঁড়াচ্ছে এবং ইনশাল্লাহ জনগনের দল হিসেবে বিএনপি এই কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি তার বক্তব্যে করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করেন এবং করোনা কালে দেশবাসীর সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, আইনশৃংখলা কর্মী ও গণমাধ্যম কর্মী সহ সকলকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেহেরী সামগ্রী হস্তান্তর কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ড্যাব সিলেট জেলার যুগ্ম সম্পাদক ডাঃ আবু সাকিব আবদুল্লাহ চৌধুরী, ডাঃ ফাহমিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আহমদ নাফি, প্রকাশনা সম্পাদক ডাঃ আখলাকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক সৌউদ আল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ডাঃ সৈয়দ হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ডাঃ আফজাল আহমদ, সদস্য ডাঃ মেহেদী হাসান অনিক সহ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D