১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ২১, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক : করোনা পরিস্থিতি আঘাত হেনেছে জীবীকায়। অপরিহার্য এই জনগোষ্ঠি ‘মুহুরি’ হিসেবে সমধিক পরিচিত। তাদের সংসার যেন চলছেই না। সব আদালত বন্ধ। মামলা নেই। আইনজীবীদের আয়ও বন্ধ। মধ্যম ও স্বল্প আয়ের অনেক আইনজীবী সহকারিদের বেতন শোধ করতে পারছেন না।
এমন এক কঠিন সময়ে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ও পরিস্থিতি মোকাবেলায় আইনজীবী সহকারী সমিতির পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার করোনা দুর্যোগে ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের অর্ধশতাধিক আইনজীবী সহকারীদের পরিবারের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার সামগ্রীর প্যাকেট আইনজীবী সহকারী সমিতির প্রতিনিধির কাছে হস্থান্তর করেন বিএনপির এই নেতা।
বৃহস্পতিবার নগরীর আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে এসব ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন আইনজীবী সহকারী সমিতি সিলেটের সহ-সভাপতি দিনাজ আহমদ।
ঈদ উপহার সামগ্রী প্রতিনিধিগনের হাতে তুলে দেওয়ার সময় সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী বিপর্যয় নেমে এসেছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মানুষের স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। এমন দুর্যোগে কমবেশী প্রতিটি মানুষই খুব কষ্টে দিনাতিপাত করছে। কেউ মুখ ফুটে বলতে পারছে, কেউ পারছেনা। আইনজীবী সহকারীরা ঠিক তেমনী। কর্মহীন থাকায় তারাও কষ্টে দিন কাটছে। আমাদের উচিত সকল শ্রেণী পেশার মানুষের দিকে নজর দেয়া।
এসময় আইনজীবী সহকারী সমিতি নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, সুধাংশ মালাকার, মুক্তার আলী, কামাল আহমদ ও রশীদ আহমদ প্রমূখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D