১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ২১, ২০২০
সাহেদ আহমদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের গুম-খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র মিশিগান ষ্টেট বিএনপি নেতা আবুল কাশেম মোর্শেদ।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক ত্যাগী,পরিশ্রমী ও বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের (বড় বাড়ির) কৃতি সন্তান,যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপি নেতা আবুল কশেম মোর্শেদ সুদুর প্রবাসে থেকেও দক্ষিন সুরমা উপজেলার অসহায় ও নির্যাতিতদের পাশে দাড়াঁলেন। জানা যায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মন্টু কুমার নাথ ও বর্তমান সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক জুবায়ের আহমদ লিলুর মাধ্যমে দক্ষিন সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নির্যাতিত নেতাকর্মিদের মাঝে উপহার সামগ্রী পৌছে দেন।
সিলেট সংবাদ এর প্রতিবেদকের সাথে এই দুই ছাত্রনেতাকে ফোন করলে তারা বলেন মোর্শেদ ভাই একজন সাবেক ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতা, দেশপ্রেমিক এবং জনদরদি ও বটে। তিনি বৈশ্বিক করোনা পরিস্থিতি ও পবিত্র ঈদ উপলক্ষ্যে আমাদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের কয়েকজন অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপহার সামগ্রী ব্যবস্থা করলে পরবর্তীতে আমরা সেটা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেই।
আমরা মোর্শেদ ভাই এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারন তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশ পৃথিবীর সবচেয়ে বেশি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশ। এমন পরিস্থিতিতে তিনি ঘরের মধ্যে বন্দী থেকেও দেশ ও দেশের মানুষের কথা ভুলে যান নি। আমরা আশা করছি মোর্শেদ ভাইয়ের মত যেন অন্যান্য প্রবাসী ভাইয়েরাও দলীয় নির্যাতিত এবং অসহায় মানুষের পাশে দাড়াঁন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D