১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০
সিলেটে আরো ২১ জনের শরীরে প্রাণঘাতিক করোনাভাইরাস ধরা পড়েছে। মঙ্গলবার (১৯ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় নতুন করে এই ২১ জনের করোনা পজেটিভ আসে।
তথ্যটি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়। রাত ১০টার দিকে তিনি বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৫ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিনি জানান, এই ২১ জনই সিলেট জেলার। এর মধ্যে বিশ্বনাথ থানাপুলিশের ৭ সদস্য রয়েছেন। এছাড়াও সিলেট কেন্দ্রীয় কারাগারের দুইজন কারারক্ষী ও মহানগর পুলিশের একজন পুলিশ সদস্য আজকের রিপোর্টে পজেটিভ। বাকিরা সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D