১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
১৯ মে ২০২০, মঙ্গলবার : সিলেটে প্রয়াত যুবদল নেতা শাহাবুদ্দীন ও আলতাফ হোসেনের পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পাঠানো উপহার এই দুই নেতার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ মে) বিকালে তারা তারেক রহমানের এই ঈদ উপহার পৌঁছে দেন।
যুবদল নেতৃবৃন্দ জানান, প্রতি বছর ঈদে দেশব্যাপী ‘গুম, খুন ও নির্যাতনের শিকার’ নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার পাঠান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। সিলেটেও বেশ কয়েকজন নেতাকর্মীর পরিবারে এই উপহার পৌঁছানো হয়। ইতিমধ্যে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলী, গেল জাতীয় নির্বাচনে গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলসহ বেশ কিছু নেতাকর্মীর পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ মে) যুবদল নেতা শাহাবুদ্দীন ও আলতাফ হোসেনের পরিবারের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন জেলা ও মহানগর যুবদল নেতারা।
এ সময় মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ উপস্থিত ছিলেন। জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মানিক, আক্তার আহমদ, তোফাজ্জেল হোসেন বেলাল, শাহেদ আহমদ চমন, মিজানুর রহমান নেছার, ফখরুল ইসলাম রুমেল ও আলি আহমদ আলম প্রমুখ।
যুবদল নেতারা জানান, ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, জায়নামাজ, খেজুর, আতর, টুপি, শাড়ি, লুঙ্গি প্রভৃতি। উপহার গ্রহণকালে প্রয়াত যুবদল নেতা শাহাবুদ্দীন ও আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা আবেগ্লাপুত হয়ে পড়েন। তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D