ছাতকে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে সিরাজ মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের চমক আলীর ছেলে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় মোহনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গ্রামের শহিদ মিয়া ও ফিরুজ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্থানীয় লোকজন তা সমাধান করে দিলে বাড়িতে যাওয়ার পথে ফিরুজ মিয়া তার লোকজন সিরাজ মিয়াকে তার বাড়ির সামনে পেয়ে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযান পরিচালনা করছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট