মীরবক্সটুলা এলাকাবাসীর উদ্যোগে প্রায় ৩’শ মানুষের মধ্যে ইফতার বিতরণ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০

মীরবক্সটুলা এলাকাবাসীর উদ্যোগে প্রায় ৩’শ মানুষের মধ্যে ইফতার বিতরণ

আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র রমজানে মাসে আল্লাহর সাহায্য কামনা করে আমাদেরকে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ইনশাআল্লাহ করোনাকালীন ভয়াবহতা আমরা কাটিয়ে উঠতে পারবো। এজন্যে আমাদেরকে নিজ নিজ বাসাবাড়িতে অবস্থান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে অন্তত আমাদের প্রতিবেশী যাতে খাদ্যকষ্টে না থাকেন সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


রবিবার নগরীর নয়াসড়ক এলাকায় মীরবক্সটুলা এলাকাবাসী আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । মীরবক্সটুলা এলাকাবাসীর উদ্যোগে কর্মহীন অসহায় প্রায় ৩’শ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ , সাইফুল আলম রুহেল, হাজি মিলাদ আহমদ, এডভোকেট আব্দুস সাদেক লিপন, নাজাত কবির, আব্দুল হক রানা, আতিকুর রহমান সেলিম, খলিলুর রহমান সুজন, এডভোকেট শাহ নুর, রাফি মালিক, তারেক আহমেদ, রিফাত, বিপ্লব , নাদিম, সলিম, জাহাঙ্গির, নাঈম প্রমুখ।-বিজ্ঞপ্তি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট