প্রয়াত বিএনপি নেতা ইরাদ পরিবারের পাশে এমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০

প্রয়াত বিএনপি নেতা ইরাদ পরিবারের পাশে এমদাদ হোসেন চৌধুরী

১৫ মে ২০২০, শুক্রবার : সদ্য প্রয়াত ১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক মরহুম ইলিয়াছ আহমদ ইরাদ পরিবারের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার তার ঝর্ণার পাড়স্থ বাসভবনে যান সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী’সহ নেতৃবৃন্দ। এসময় প্রয়াত ইলিয়াছ আহমদ ইরাদের শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী’সহ আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক তারেক আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ চৌধুরী সানি, বিএনপি নেতা মামুন আহমদ ও মুরাদ আহমদ প্রমূখ।


এদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন সিলেট মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান পুতুলকে দেখতে হাসপাতালে যান মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি কৃষক দল নেতার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট