১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সের সাবেক ডীন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর সিলেটের প্রথিতযশা চিকিৎসক, প্রখ্যাত সার্জন অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম এর মৃত্যুতে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এক শোক বার্তায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী এবং কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন সহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় দানবীর ড. রাগীব আলী ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন বলেন, তাঁর মৃত্যুতে সিলেটের চিকিৎসক সমাজ ও মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যখাতের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম গত ১২ মে মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। -বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D