১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মফিজ উদ্দিন আহমেদসহ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫ জনকে বদলি করা হয়।
প্রজ্ঞাপন হতে জানা গেছে, উপ- কমিশনার মাসুদুর রহমানকে পুলিশ সদর দফতরের এআইজি, মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি), ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার এবং মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে গত তিন মে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D