১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী মানবজাতির জন্য চরম দুর্যোগ নেমে এসেছে। বাংলাদেশেও দীর্ঘমেয়াদী লকডাউনের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন আজ স্থবির হয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশজুড়ে অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছে। জাতির এই চরম দুর্যোগে সুদুর প্রবাস যুক্তরাজ্যে থেকেও সিলেটের মানুষের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করেছেন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আলী আফসর। লকডাউনে থাকা অসহায় ও দরিদ্র মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসা উচিত।
মঙ্গলবার (১২ মে) নগরীর সোবহানীঘাট (যতরপুরস্থ) তার নিজস্ব বাসভবনে যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ আলী আফসরের পক্ষ থেকে দরিদ্র দলীয় নেতাকর্মী ও বোবা-প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আড়াই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ ও আলী আহমদ আলম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D