আইনজীবীদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করবে জেলা আইনজীবী সমিতি

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

আইনজীবীদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করবে জেলা আইনজীবী সমিতি

সিলেটে আইনজীবীদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করবে জেলা আইনজীবী সমিতি। এ ঋণ দুই বছরের মধ্যে ফেরতযোগ্য। আগামী ১৩ মে সকাল ১০ টা বেলা ৩ টা পর্যন্ত ধারাবাহিক ভাবে ঋন প্রদান করা হবে।


সিলেট জেলা আইনজীবি সমিতির বিশেষ সাধারণ সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়। দুপুর ১২ টায় ২ নং বার হলে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় এ সভা। সমিতির সভাপতি সিনিয়র আইনজীবি এ টি এম ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে ও সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব ও এডভোকেট মাসুদুর রহমান মুন্নার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক সেলিম।প্রায় চার শতাধিক আইনজীবির উপস্থিতিতে সর্ব সম্মক্রমে ২ বছরের মধ্যে ফেরত যোগ্য এবংসুদ মুক্ত ঋণ সুবিধা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সহসভাপতি এডভোকেট মখলিছুর রহমান,সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন,সহ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান ও এডভোকেট রেদওয়ানুল ইসলাম,কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট জ্যোর্তিময় পুরকায়স্থ কাঞ্চন ও এডভোকেট আব্দুল ওয়াদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট প্রদীপ ভট্রাচার্য,এডভোকেট আব্দুল মালেক,এডভোকেট মুছলেহ উদ্দিন, এডভোকেট আনোয়ার হোসেন,এডভোকেট হাবিবুর রহমান হাবিব,এডভোকেট মোস্তাফা শাহীন চৌধুরী, এডভোকেট আলতাফ হোসেন,এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট অনুজ রায়,এডভোকেট আব্দুল হাই, এডভোকেট জহুরুল ইসলাম,এডভোকেট আলিম উদ্দিন, এডভোকেট বাবুল বেগ,এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট একরামুল হক শিরু,এডভোকেট তাজরিহান জামান,এডভোকেট কবির আহমদ বাবর,এডভোকেট আল আসলাম মোমিন,এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ ,এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন,এডভোকেট আলী আসগর মোঃ সেলিম,এডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এডভোকেট কুতুবউদ্দিন ও গীতা পাঠ করেন এডভোকেট দীলিপ কুমার চৌধুরী।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট